শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে এসেচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তাঁর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজো সাজো রব গোটা শহরজুড়ে।
প্রশাসনিক তৎপরতার পাশাপাশি রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
বাগডোগরা বিমানবন্দর নেমে প্রথমে তিনি যাবেন দার্জিলিং মোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে।
এরপর সরাসরি তিনি রওনা দেবেন উত্তরকন্যার -র উদ্দেশ্যে।
উত্তরকন্যায় অনুষ্ঠিত হবে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক।
এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলার জেলাশাসক, পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং সংশ্লিষ্ট জেলার বিধায়কদের।
প্রশাসনিক বিভিন্ন বিষয়, উন্নয়নমূলক প্রকল্প ও আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরকন্যার সামনে ইতিমধ্যেই জড়ো হয়েছেন বহু চাকরিপ্রার্থী।
নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া নতুন করে তুলে ধরতেই তারা সেখানে অবস্থান করছেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর সমর্থনে ভিড় জমিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরাও।
গোটা এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।











































