“মাটির মানুষ” ইমেজ অটুট, সফরে নতুন অধ্যক্ষ রথীন বোসকে ঘিরে উচ্ছ্বাস!

ইসলামপুর: রাজ্য বিধানসভার নতুন অধ্যক্ষ রথীন বোস শুক্রবার ইসলামপুর সফরে এসে রাজনৈতিক মহলে নতুন আলোচনা উস্কে দিলেন।

এদিন তিনি ইসলামপুর সার্কিট হাউসে পৌঁছলে তাঁকে শুভেচ্ছা ও সম্বর্ধনা জানান বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মীরা।

অধ্যক্ষকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি সুজিত সেন-সহ একাধিক নেতা-কর্মী।

নতুন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ইসলামপুর সফরে আসেন রথীন বোস।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজিত সেন বলেন, “রথীনবাবু আগেও ইসলামপুরে এসে সংগঠনের জন্য বহু কাজ করেছেন।

তখন যেমন তাঁকে মাটির মানুষ হিসেবে দেখা যেত, আজও সেই একইভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকেন।

অধ্যক্ষ হওয়ার পরেও তাঁর মধ্যে কোনও পরিবর্তন আসেনি।”

পাশাপাশি তিনি অতীতের অধ্যক্ষদের ভূমিকা নিয়েও পরোক্ষে কটাক্ষ করেন।

তাঁর দাবি, “আগের সরকারের সময় অনেক ক্ষেত্রেই অধ্যক্ষের পদ নিরপেক্ষ ছিল না।

তবে রথীন বোস নিরপেক্ষভাবেই তাঁর দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস।”

অধ্যক্ষের এই সফরকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here