দু’বছর পর মিলল চুরি যাওয়া গাড়ি, মালিকের মুখে হাসি ফেরাল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ!

শিলিগুড়ি: প্রায় দু’বছর পর উদ্ধার হল চুরি যাওয়া চাকার গাড়ি।

আর হারানো গাড়ি ফিরে পেয়ে খুশির হাওয়া শিলিগুড়ির চার্চ রোড এলাকার বাসিন্দা মনোজ কুমার জৈনের পরিবারে।

জানা গিয়েছে, ২০২৪ সালের ২৭ মার্চ সেবক রোডে নিজের দোকানের সামনে গাড়িটি রেখে ছিলেন মনোজবাবু।

সেই সময়ই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা দুই চাকার গাড়িটি চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর পানিট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

দীর্ঘ তদন্তের পর অবশেষে ফুলবাড়ি এলাকার একটি জঙ্গলের ভিতরে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

পরে বিষয়টি জানানো হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শুক্রবার সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া গাড়িটি প্রকৃত মালিক মনোজ কুমার জৈনের হাতে তুলে দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

দীর্ঘদিন পর নিজের হারানো গাড়ি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত মনোজবাবু।

তিনি নিউ জলপাইগুড়ি থানার পুলিশের ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here