জেলে স্বামী, এবার ব্রাউন সুগার সহ ধৃত স্ত্রী – মাদক চক্রে নতুন তথ্যের খোঁজে পুলিশ!

শিলিগুড়ি: স্বামী আগে থেকেই মাদক পাচারের মামলায় জেল হেফাজতে।

এবার একই অভিযোগে গ্রেফতার হলেন স্ত্রী।

শিলিগুড়ির মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে পাথরঘাটা অঞ্চলের তালুক জোত এলাকা থেকে পুষ্পা খাতুন নামে এক মহিলাকে গ্রেফতা।

পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯৫৬ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ ২৮ হাজার টাকা।

দীর্ঘদিন ধরেই ওই মহিলা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

তদন্তকারীদের দাবি, উত্তরবঙ্গ জুড়ে সক্রিয় মাদক চক্রের সঙ্গে ধৃতের যোগাযোগ থাকতে পারে।

কোথা থেকে মাদক আনা হতো ও কার কার মাধ্যমে তা বিভিন্ন এলাকায় পৌঁছতো, সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা নিয়েও শুরু হয়েছে তদন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here