যানজট কমাতে নতুন উদ্যোগ, পানিট্যাংকি এলাকায় তির্যক পার্কিং ব্যবস্থা চালু ট্রাফিক পুলিশের!

শিলিগুড়ি: শহরের ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

ট্রাফিক গার্ডের উদ্যোগে পানিট্যাংকি ট্রাফিক এলাকায় রাস্তার ধারে পার্কিং ব্যবস্থায় আনা হল বিশেষ পরিবর্তন।

এতদিন পর্যন্ত রাস্তার ধারে চারচাকা ও বড় গাড়িগুলি সোজাভাবে পার্কিং করা হতো।

ফলে গাড়ি বের করার সময় চালকদের গাড়ি ব্যাক করতে গিয়ে দীর্ঘ সময় ধরে রাস্তার একাংশ আটকে থাকতো।

এর জেরে প্রায়ই যানজটের সৃষ্টি হতো ও সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ সমস্যার সম্মুখীন হতে হতো।

এই পরিস্থিতির পরিবর্তনে এবার নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, রাস্তার ধারে পার্কিং করা সমস্ত বড় গাড়ি ও চারচাকা এবার থেকে তির্যক বা বাঁকা ভাবে পার্কিং করতে হবে।

এর ফলে গাড়ি বের করার সময় আর রাস্তায় ব্যাক করতে হবে না ও যান চলাচলও অনেকটাই স্বাভাবিক থাকবে।

পুলিশ প্রশাসনের মতে, এই নতুন পার্কিং ব্যবস্থা চালু হলে রাস্তার উপর অযথা যানজট অনেকটাই কমবে ও সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা হবে।

বিশেষ করে ব্যস্ত সময়ে যাতে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকে, সেই দিকেই গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here