রাজগঞ্জ: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুরে গড়ে উঠল বিশেষ ‘হোল্ডিং সেন্টার’।
পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ, সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের চিহ্নিত করার পর নিজ দেশে প্রত্যাবর্তনের আগে সাময়িকভাবে রাখার উদ্দেশ্যে এই কেন্দ্র তৈরি করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় ধাপে ধাপে এ ধরনের হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে।
সেই অংশ হিসেবেই পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফাটাপুকুর ওল্ড মার্কেট এলাকায় এই কেন্দ্র চালু করা হয়েছে।
জানা গেছে, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে বিশেষ নজরদারির ব্যবস্থা।
প্রশাসনের তরফে দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশের পর আইন মেনে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও কেন্দ্রীয় সংস্থার নির্দেশ অনুসারেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, হোল্ডিং সেন্টার তৈরির খবর সামনে আসতেই এলাকায় চর্চা শুরু হয়েছে।
যদিও প্রশাসনের বক্তব্য, এটি শুধুমাত্র সাময়িক রাখার ব্যবস্থা ও নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।














































