মাটিগাড়া ফাঁসিদেওয়া মোড় ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, আহত একাধিক যাত্রী!

শিলিগুড়ি: মাটিগাড়া ফাঁসিদেওয়া মোড় সংলগ্ন শিবমন্দির ফ্লাইওভারে শুক্রবার ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন একাধিক যাত্রী।

দুর্ঘটনায় জড়িয়ে পড়ে দুটি চার চাকার গাড়ি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে বাগডোগরার দিকে যাচ্ছিল একটি ছোট যাত্রীবাহী চার চাকার গাড়ি।

সেই সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা অপর একটি চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী গাড়িটিকে।

ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়িটি কয়েকবার পাল্টি খেয়ে রাস্তার উপর উল্টে পড়ে যায়।

ঘটনায় গাড়িতে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।

অন্যদিকে দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়ির চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানা-র পুলিশ ও বাগডোগরা ট্রাফিক গার্ড-এর কর্মীরা।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here