অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম বিতরণ কর্মসূচি, বিজেপির উদ্যোগে মহিলাদের ফর্ম তুলে দেওয়া হয়!

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়া শান্তি মোড় এলাকায় বিজেপির উদ্যোগে সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় মহিলাদের হাতে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম তুলে দেওয়া হয়।

জানানো হয়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে সরকারি সহায়তা সহজলভ্য করা, যাতে যোগ্য উপভোক্তারা দ্রুত এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে পারেন।

এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। এছাড়াও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবেক সিং সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

বিরোধী দলনেতা অমিত জৈন জানান, ঘোষণা মত অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধার্থে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে ও যোগ্য মহিলারা যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই দিকেই লক্ষ্য রাখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here