তিনবার তলব এড়িয়ে অবশেষে থানায় অরূপ বিশ্বাস!

কলকাতা: তিনবার পুলিশের তলব এড়ানোর পর অবশেষে বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

মেসির কলকাতা সফরকে ঘিরে উদ্যোক্তা শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।

অভিযোগ, যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠানে প্রোটোকল ভঙ্গ করে মাঠে প্রবেশ ও বিশেষ সুবিধা নেওয়ার ঘটনায় তাঁর ভূমিকা ছিল।

তদন্তকারীদের দাবি, আগের তিনটি তলব উপেক্ষা করলেও এদিন তিনি থানায় হাজির হন।

বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here