যোগেই সুস্থতার পথ, আন্তর্জাতিক যোগ দিবসে প্রশাসন-পুলিশের গণ-যোগাভ্যাস!

ইসলামপুর: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার ইসলামপুরের তিস্তা পল্লী মাঠে পুলিশ জেলার উদ্যোগে বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাকেশ সিং, মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার, অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিক সহ বহু সাধারণ মানুষ।

সকলে একসঙ্গে যোগাভ্যাসে অংশ নিয়ে সুস্থ জীবনযাপনের বার্তা দেন।

এছাড়াও শহরের বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের উদ্যোগে একাধিক যোগ দিবস কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সচেতনতা ও মানসিক সুস্থতার বার্তা দিয়েই ইসলামপুরে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here