ফুলবাড়িতে সরকারি বাস ও মালবাহী গাড়ির সংঘর্ষ, আহত ৯ যাত্রী!

শিলিগুড়ি: শিলিগুড়ি – জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি বটতলা ট্রাফিক পয়েন্টে বৃহস্পতিবার সকালে একটি সরকারি যাত্রীবাহী বাস ও মালবাহী গাড়ির সংঘর্ষে ৯ জন যাত্রী আহত হন।

জানা গেছে, আলিপুর – শিলিগুড়ি রুটের একটি সরকারি বাস জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় ফুলবাড়ি ট্রাফিক পয়েন্টে একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।

দুর্ঘটনার সময় বাসে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন দুই শিশু, দুই মহিলা সহ পাঁচজন পুরুষ।

খবর পেয়ে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে দেয় ও ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here