‘দালালরাজমুক্ত হাসপাতাল গড়তে হবে’ – স্বাস্থ্যভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

কলকাতা: স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও সরকারি হাসপাতালের স্বচ্ছতা বজায় রাখতে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

স্বাস্থ্যভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতাল থেকে দালালচক্র সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে।

সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে উন্নত ও নির্ভরযোগ্য পরিষেবা পান, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।

মুখ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালগুলির নাম ‘আয়ুষ্মান মন্দির’ রাখা হয়েছে।

তাই হাসপাতালকে মন্দিরের মতোই পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পবিত্র পরিবেশে পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে রাজ্য সরকার ও হাসপাতালগুলির পরিষেবার মান নিয়মিত স্বাস্থ্যভবন থেকেই মনিটরিং করা হবে।

এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, স্বাস্থ্যকর্মীদের কর্মদক্ষতা ও দায়িত্বের ভিত্তিতে পৃথক ব্যাচ বা শ্রেণিবিভাগ করা হবে, যাতে পরিষেবা আরও দক্ষ ও জবাবদিহিমূলক হয়ে ওঠে।

সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও জনমুখী করে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here