রাজগঞ্জ: যথাযথ মর্যাদায় ‘ভারতভুক্তি দিবস’ পালন করল KSDCD। শুক্রবার রাজগঞ্জের মেহেন্দিগঞ্জে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
সংগঠনের নেত্রী অষ্টমী রায় সিংহা জানান, ১৯৪৯ সালের ২৮ আগস্ট ভারতভুক্তি চুক্তির মাধ্যমে কোচবিহার ভারতের সঙ্গে যুক্ত হয়। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর এই দিনটি পালন করা হয় বলে জানান তিনি।
অনুষ্ঠান থেকে কোচ রাজবংশী সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে আরও কার্যকর সরকারি উদ্যোগের দাবি ওঠে। অষ্টমী রায় সিংহা জানান, অসম ও উত্তরবঙ্গে কোচ রাজবংশী সমাজ নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে।
এদিনের কর্মসূচিতে স্বাধীন রায়, মোঃ হাসিবুল, পাতিরাম রায়, সঞ্জয় রায়, মজিবুল মোহাম্মদ-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পাশাপাশি ঐতিহাসিক দিনটির তাৎপর্য নিয়েও আলোচনা হয়।















































