অমরনাথ যাত্রাকে ঘিরে পর্যটনে নতুন মাত্রা, তাওয়ি রিভার ফ্রন্টে শুরু বোটিংয়ের অনলাইন বুকিং ব্যবস্থা!


জম্মু: শ্রী অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে পর্যটকদের জন্য আরও উন্নত পরিষেবা চালু করল জম্মু প্রশাসন।

তারই মধ্যে তাওয়ি রিভার ফ্রন্টে বোটিংয়ের অনলাইন বুকিং সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

এই উদ্যোগের ফলে পর্যটক ও তীর্থযাত্রীরা ঘরে বসেই বোটিংয়ের সময় নির্ধারণ করে আগাম বুকিং করতে পারবেন।

এই পরিষেবার উদ্বোধন করেন জম্মু মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ড. দেবাংশ যাদব (IAS)।


প্রশাসনের মতে, অমরনাথ যাত্রার সময় জম্মুতে বিপুল সংখ্যক পর্যটক ও ভক্তের আগমন ঘটে।

সেই বাড়তি ভিড় সামাল দিতে ও পর্যটকদের আরও সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত অভিজ্ঞতা দিতে এই ডিজিটাল বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে তাওয়ি রিভার ফ্রন্টকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি ডিজিটাল পরিষেবা সম্প্রসারণেও বড়সড় অগ্রগতি হল বলে মনে করছে প্রশাসন।

নতুন এই উদ্যোগে পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া মিলবে বলেও আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here