জম্মু: জম্মু-কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ।
সাম্প্রতিক গুলির ঘটনার পর গোটা এলাকাজুড়ে বিশেষ নজরদারি শুরু হয়েছে।
এসপি (রুরাল) জম্মু রবীন্দর সিং, এসডিপিও ডোমানা শেখ তাহির আমিন সহ এসএইচও ডোমানা বরুণেশ্বর সিং নিজে রাস্তায় নেমে বিশেষ নাকা পরিচালনা করেন।
তাঁদের উপস্থিতিতে যানবাহনে ব্যাপক তল্লাশি চালানো হয় ও সন্দেহজনক গতিবিধির ওপর কড়া নজর রাখা হয়।
এদিকে, ডোডা জেলার ভদ্রওয়াহ এলাকায় গুলির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে ও স্পেশাল অপারেশনস গ্রুপের (SOG) তিন জওয়ান আহত হয়েছেন।
আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুরো ঘটনার তদন্ত চলছে।
পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ, SOG সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।















































