পৌরসভায় বিজেপি যুব মোর্চার বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগান ও ডিম ছোড়াকে ঘিরে উত্তেজনা!

ইসলামপুর: বিজেপি যুব মোর্চার ডাকা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার ইসলামপুর পৌরসভা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযোগ, বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মী- সমর্থকেরা পৌরসভার ভিতরে প্রবেশ করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন।

পাশাপাশি পৌর কর্মচারীদের লক্ষ্য করে ডিম ছোড়ারও অভিযোগ ওঠে।

জানা গিয়েছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকেরা মিছিল করে ইসলামপুর পৌরসভায় পৌঁছান।

এরপর তারা পৌরসভা ভবনে প্রবেশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বিক্ষোভের সময় চেয়ারম্যান উপস্থিত না থাকায় তাঁর দপ্তরে ঢোকারও চেষ্টা করেন বলে অভিযোগ।

পৌর কর্মচারীদের দাবি, বিক্ষোভকারীরা তাঁদের উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করেন ও দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন।

ঘটনাকে কেন্দ্র করে পৌরসভা চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here