টয় ট্রেন ডে-তে সুকনা স্টেশনে শিশুদের রঙে ঐতিহ্যের ছোঁয়া, জুনে ডিএইচআরের রেকর্ড আয়!

শিলিগুড়ি: টয় ট্রেন ডে উপলক্ষে শনিবার সুকনা স্টেশনে Darjeeling Himalayan Railway (ডিএইচআর)-এর উদ্যোগে ও উত্তরবঙ্গ পেইন্টার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শিশুদের নিয়ে ঐতিহ্যভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ওয়ার্কশপের আয়োজন করা হয়।

দার্জিলিং হিমালয়ান রেলের ঐতিহ্য, উত্তরবঙ্গের প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতিকে বিষয় করে শিশুদের আঁকা ছবি অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে।

পাশাপাশি স্থানীয় শিল্পী সুমন রায়-এর তৈরি ডিএইচআরের স্টিম ইঞ্জিনের ক্ষুদ্র প্রতিরূপও প্রদর্শিত হয়।

ডিএইচআর জানিয়েছে, নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্য সংরক্ষণের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ।

একই সঙ্গে সংস্থা জানিয়েছে, ২০২৬ সালের জুন মাসে ডিএইচআরের আয় হয়েছে ৩ কোটি ৯৮ লক্ষ টাকা, যা গত বছরের একই সময়ের ৩ কোটি ২৫ লক্ষ টাকা-র তুলনায় উল্লেখযোগ্য বেশি।

Northeast Frontier Railway- এর অধীনে পরিচালিত ডিএইচআরের ইতিহাসে এটি সর্বোচ্চ ধারাবাহিক রাজস্ব আয়ের রেকর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here