শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে ₹১.১৭ কোটি চেক জালিয়াতি, গ্রেপ্তার দুই মহিলা, পলাতক মূল অভিযুক্ত!

শিলিগুড়ি: শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে সরকারি চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা তছরুপের অভিযোগে দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে মামলার মূল অভিযুক্ত, পেনশন ক্লার্ক রঞ্জন দত্ত, এখনও পলাতক।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি চেকে টাকার অঙ্ক পরিবর্তন, নকল স্বাক্ষর ও প্রাপকের নাম বদল করে গত এক বছরে ১২টি লেনদেনের মাধ্যমে এই বিপুল অর্থ আত্মসাৎ করা হয়।

তদন্তে প্রকাশ, একটি প্রকাশনা সংস্থার ১৪,২৪০ টাকার চেক কারচুপি করে ৯ লক্ষ ১৪ হাজার ২৪০ টাকা তোলা হয়েছিল।

ব্যাংক লেনদেনের সূত্র ধরে আল্পনা সাহা ও প্রতিমা সরকার নামে দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ, তাঁদের অ্যাকাউন্টে মোট ৭১ লক্ষ ১১ হাজার ৭০০ টাকা স্থানান্তর করা হয়েছিল।

যদিও ধৃতদের দাবি, তারা নির্দোষ ও মূল অভিযুক্ত রঞ্জন দত্ত তাদের ফাঁসিয়ে আত্মগোপন করেছে।

ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। পুলিশ পলাতক রঞ্জন দত্তের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি গোটা আর্থিক জালিয়াতি চক্রের তদন্ত চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here