ব্রাউন সুগার সহ ধৃত দুই, মাদক পাচারচক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ!

রাজগঞ্জ: মাদক পাচারের বিরুদ্ধে অভিযান জোরদার করে সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার পুলিশ।

গোপন সূত্রের খরবের ভিত্তিতে রাজগঞ্জ ব্লকের মোটাগাছ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩২৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার।

সাথে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এসওজি দল ও এসপিসি-র তথ্যের ভিত্তিতে ভোরের আলো থানার পুলিশ মোটাগাছ এলাকায় অভিযান চালায়।

অভিযানে আটক করা হয় লিয়াকত আলী (৪৭), বাড়ি রাজগঞ্জের সর্দারপাড়া ও হাশমত শেখ (৪৬), বাড়ি মালদার কালিয়াচকের লখিমপুর এলাকার বাসিন্দা।

তল্লাশির সময় একটি প্লাস্টিকের প্যাকেটে রাখা প্রায় ৩২৬ গ্রাম বাদামী রঙের পদার্থ উদ্ধার হয়, যা ব্রাউন সুগার বলে অনুমান পুলিশের।

পুলিশের দাবি, ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মাদক সংগ্রহের কথা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে মাদক বিরোধী ধারায় মামলা রুজু করে শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

পুলিশের আরও অনুমান, এই ঘটনার সঙ্গে বৃহত্তর কোনো মাদক পাচারচক্র জড়িত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here