মৃতদেহ সৎকার করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু চার যুবকের!

নদিয়া: মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন চার যুবক।

ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের বলাগড় ঘাট থেকে ফেরার সময়।

একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটি ও দেওয়ালে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

গুরুতর আহত আরও দু’জনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁদেরও মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস জানান, রানাঘাটের বলাগড় ঘাটে এক আত্মীয়ের মৃতদেহ সৎকার করে একটি মোটরবাইকে চারজন যুবক বাড়ি ফিরছিল।

তাঁদের বাড়ি রানাঘাটের মাসুন্ডা এলাকায়। ফেরার পথে আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটি ও একটি দেওয়ালে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে সবুজ বিশ্বাস, প্রতাপ প্রামাণিক, অমিত বিশ্বাস ও সৌমেন হালদারের নাম জানা গেছে।

তাঁদের সকলেরই বয়স আনুমানিক ৩০ বছরের কাছাকাছি।

নিহত প্রতাপ প্রামাণিকের কাকা বিশ্বজিৎ বিশ্বাস জানান, এই ঘটনায় গোটা পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়।

কী কারণে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here