শোপিয়ানে দ্বিতীয় দিনেও জারি জঙ্গি বিরোধী অভিযান
জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার মিমেন্দার এলাকায় লস্কর-ই-তইবার দুই স্থানীয় জঙ্গিকে খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর অভিযান রবিবার দ্বিতীয় দিনে।
সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে ঘন আপেল বাগান ঘিরে তল্লাশি চালাচ্ছে।
নিরাপত্তা সূত্রে জানা গেছে, নজরদারি ক্যামেরায় জঙ্গিদের অবস্থান ধরা পড়ার পর অভিযান শুরু হয়।
অভিযানের সময় জঙ্গিরা গুলি চালালে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয়।
দুই জঙ্গি লতিফ ও জাকির, দু’জনেই কুলগাম জেলার বাসিন্দা ও লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত বলে দাবি নিরাপত্তা সংস্থার।
তাদের ধরতে এলাকাজুড়ে কড়া নজরদারি ও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।















































