শিলিগুড়ি: শহরের যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও দুর্ঘটনার সময় দ্রুত পরিষেবা পৌঁছে দিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে রবিবার থেকে চালু হলো ট্রাফিক মার্শাল পরিষেবা।
মল্লাগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে আয়োজিত অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ পাঁচটি ট্রাফিক মার্শাল বাইকের উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা-সহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা।
এই বিশেষ বাইকগুলি যানজটপ্রবণ এলাকায় দ্রুত পৌঁছে যান নিয়ন্ত্রণ, দুর্ঘটনায় উদ্ধারকাজে সহায়তা সহ জরুরি পরিষেবা পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকবে।















































