মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ রাহুল সিনহার, ‘রিকশায় দাঁড়িয়ে সভা করার মতো অবস্থা’, অবসর নেওয়ার পরামর্শ!

বর্ধমান: বর্ধমান জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস ও দলের নেত্রী -কে কড়া ভাষায় আক্রমণ।

তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে ও আগামী দিনে দলটি অস্তিত্বের সংকটে পড়বে।

সংবাদমাধ্যমের সামনে রাহুল সিনহা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন রিকশায় দাঁড়িয়ে মিটিং করার মতো অবস্থা হয়েছে।

এক সময় পাঁচজনকে নিয়ে সভার কথা বলেছিলেন, এখন ৫০ জনকে নিয়ে মিছিল করতে হচ্ছে।

এই ৫০ থেকে ৫-এ নামতে আর বেশি সময় লাগবে না। সবাই দল ছেড়ে চলে যাচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতিতে দলের পাশে দাঁড়ানোর মতো নেতা বা কর্মী নেই।

তাঁর দাবি, দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন দুটিই কমে এসেছে সাথে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় বা রিকশায় দাঁড়িয়েই জনসভা করতে হতে পারে।

রাহুল সিনহা আরও বলেন, “তৃণমূলের হাতে যে অর্থ ছিল, সেটাও এখন উধাও। সেই টাকার হিসাবও চাওয়া হচ্ছে। দলে না আছে লোকবল, না আছে সংগঠনের শক্তি।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক অস্তিত্ব হারিয়েছে।”

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, “সম্মান বাঁচাতে তাঁর রাজনীতি থেকে সরে যাওয়াই উচিত।

তা না হলে কংগ্রেসে যোগ দিন, অথবা যে সিপিএমকে একদিন ক্ষমতা থেকে সরিয়েছিলেন, সেই সিপিএমেই যোগদান করুন।”

পাশাপাশি রাহুল সিনহা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস একটি “দুর্নীতিগ্রস্ত দল” ও দলের বহু নেতা বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে রয়েছেন।

তাঁর দাবি, তদন্তকারী সংস্থাগুলি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ও কেউই রেহাই পাবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here