কলকাতা: কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সোমবার অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ বৈঠক।
বৈঠকে উপস্থিত ছিলেন শুভাশিস চক্রবর্তী, দোলা সেন, প্রতিমা মণ্ডল-সহ দলের একাধিক শীর্ষ নেতা।
তবে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে নিরাপত্তা ব্যবস্থা।
রবিবার যেখানে কালীঘাটে কড়া নিরাপত্তা, অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল, সোমবার সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এদিন সেন্ট্রাল ফোর্স তো দূরের কথা, পর্যাপ্ত পুলিশ বাহিনীর উপস্থিতিও চোখে পড়েনি।
এরই মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে, বৈঠক শেষ করেই কি আজ বারুইপুরের উদ্দেশে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তাঁর সম্ভাব্য সফর নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।
যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
ফলে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।















































