উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ‘ক্ষেত বাঁচাও অভিযান’ প্রশিক্ষণ শিবির, কৃষকদের আধুনিক ও প্রাকৃতিক চাষে উৎসাহ!

শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘ক্ষেত বাঁচাও অভিযান’ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক কৃষি বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ শিবির।

অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচিত কৃষকদের আমন্ত্রণ জানানো হয়।

তাঁদের আধুনিক, টেকসই ও প্রাকৃতিক কৃষি পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, একটি সংস্থার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত কৃষকদের আমন্ত্রণ জানিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রাকৃতিক চাষাবাদ সম্পর্কে আরও দক্ষ হয়ে উঠতে পারেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন সরকার কৃষকদের নিয়ে যেভাবে পরিকল্পনা করছে সাথে বাজেটে কৃষকদের জন্য যে সুযোগ- সুবিধা ও বরাদ্দ রাখা হয়েছে, তাতে আরও বেশি মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত হবেন ও তার সুফল পাবেন বলেই তিনি আশাবাদী।

অনুষ্ঠানের উদ্যোক্তা অমলেন্দয় পান্ডে বলেন, দেশের প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন – দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি কৃষকদের উন্নয়ন সাথে সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার – সেই লক্ষ্য বাস্তবায়নের ছোট্ট একটি প্রচেষ্টা এই প্রশিক্ষণ শিবির।

তিনি জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সেই উদ্যোগের সূচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কৃষি উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে কাজ করছেন, তাঁর একজন সৈনিক হিসেবে সেই প্রচেষ্টায় নিজেকে যুক্ত রাখার চেষ্টা করছেন।

অনুষ্ঠানে প্রাকৃতিক কৃষি, মাটির উর্বরতা রক্ষা, রাসায়নিক সারের ব্যবহার কমানো ও পরিবেশবান্ধব চাষাবাদের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকদের দাবি, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here