মুর্শিদাবাদ: বহরমপুর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রায় ১ কেজি হেরোইন-সহ এক যুবক গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া হেরোইনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।
ধৃত ওহিদুল আলি লালগোলা থানার মধ্য রামনগর গ্রামের বাসিন্দা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ও তল্লাশিতে হেরোইন উদ্ধার হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত আন্তঃজেলা মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত।
মাদকের উৎস ও চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজতে তদন্ত চলছে। ধৃতকে আদালতে তোলা হবে।















































