কলকাতা: তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে হওয়া আর্থিক লেনদেনের তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সেই তদন্তের সূত্র ধরেই মঙ্গলবার সকালে কলকাতার একাধিক স্থানে একযোগে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
সূত্রের খবর, দলের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে হওয়া আর্থিক লেনদেন খতিয়ে দেখছে ইডি।
তদন্তের অংশ হিসেবেই একাধিক জায়গায় নথিপত্র ও প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তল্লাশি চালানো হচ্ছে।
তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তৃণমূল কংগ্রেসের তরফেও এই তল্লাশি নিয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।















































