কোচবিহার: কোচবিহারের শীতলকুচিতে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে মঙ্গলবার সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ।
ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ অলকেশ দাস।
গাড়ির ভিতর থেকেই লাইভে ঘটনাটি দেখান মিনাক্ষী ও বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
অন্যদিকে, বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মণ অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও কর্মীর যোগ নেই।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে।















































