নির্যাতিতার বাড়িতে বিজেপি প্রতিনিধি দল; পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগের দাবি!

বারুইপুর: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত মিলেছে।

যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছিল, সেই ঘটনাস্থল মঙ্গলবার পরিদর্শন করেন রাজ্যের ডিজি।

তদন্ত শেষে সাংবাদিকদের তিনি জানান, তদন্ত প্রায় শেষের পর্যায়ে পৌঁছেছে।

এদিকে, একই দিনে নির্যাতিতার বাড়িতে পৌঁছায় বিজেপির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্যা অগ্নিমিত্রা পাল জানান, নির্যাতিতার বাবা রাজ্য সরকারের ওপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

তাঁর দাবি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে ঘটনার খোঁজখবর নিয়েছেন।

অগ্নিমিত্রা পালের আরও বক্তব্য, স্থানীয় গ্রামবাসীরাও তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন ও তদন্তের ওপর আস্থা রেখেছেন।

ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাঞ্চল্য বজায় থাকলেও, তদন্ত শেষের পথে বলে পুলিশের শীর্ষকর্তার মন্তব্যের পর মামলার চূড়ান্ত অগ্রগতির দিকেই নজর রয়েছে সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here