ব্যাংকের টাকা তুলতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, পরদিন ক্লাবঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহে!

ধূপগুড়ি: ব্যাংক থেকে টাকা তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ধূপগুড়িতে। মৃতার নাম রঞ্জিতা রায় (২৩)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে সাত মাসের শিশুকে বাড়িতে রেখে ব্যাংক থেকে টাকা তুলতে ঠাকুর পাঠ সংলগ্ন এলাকায় যান রঞ্জিতা রায়।

এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ধূপগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন।

বুধবার সকালে বাড়ির পাশের একটি ক্লাবঘরে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ।

পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়ার পাশাপাশি তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here