উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল আর.এন. রবি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও উত্তরকন্যায় একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক!

শিলিগুড়ি: একদিনের উত্তরবঙ্গ সফরে বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবি।

বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি সরাসরি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে উত্তরবঙ্গের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

এরপর দুপুরে রাজ্যপালের উত্তরকন্যা-য় উত্তরবঙ্গের শাখা সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে।

দিনের নির্ধারিত কর্মসূচি শেষ করে বিকেলে তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here