উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের গুরুত্বপূর্ণ বৈঠক, ২০টি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা নিয়ে আলোচনা!




শিলিগুড়ি: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার পরিকাঠামো, বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি।


বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে উত্তরবঙ্গের কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিশ্ববিদ্যালয়- সহ রাজ্যের মোট ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত রয়েছে।

সূত্রের খবর, বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিকাঠামোগত অবস্থা, শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সমস্যা, প্রশাসনিক চ্যালেঞ্জ, শিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার, শিক্ষক ও কর্মী সংক্রান্ত বিষয় ও উচ্চশিক্ষার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও প্রস্তাব সরাসরি শুনে তা সমাধানের উপায় নিয়েও মতবিনিময় করবেন রাজ্যপাল।

রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী, আধুনিক ও কার্যকর করে তোলার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই বৈঠককে উচ্চশিক্ষা ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শিক্ষা মহলের একাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here