নদীতে ভেসে গেল ৩ হাজার এলপিজি সিলিন্ডার! সতর্কতা জারি প্রশাসনের!

মহারাষ্ট্র: মহারাষ্ট্রের রায়গড় জেলায় টানা ভারী বৃষ্টির জেরে নজিরবিহীন ঘটনা ঘটল।

পাতালগঙ্গা এলাকার একটি এলপিজি বটলিং প্ল্যান্টে বন্যার জল ঢুকে পড়ায় প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার স্রোতে ভেসে পাতালগঙ্গা নদীতে চলে যায়।

মুহূর্তের মধ্যেই নদীতে শত শত সিলিন্ডার ভেসে যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

ঘটনার পরই প্রশাসন জরুরি সতর্কতা জারি করে জানিয়েছে, নদী বা আশপাশে ভেসে আসা কোনও গ্যাস সিলিন্ডার স্পর্শ বা সরানোর চেষ্টা করা যাবে না।

সিলিন্ডার দেখতে পেলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলি ভেসে যাওয়া সিলিন্ডার উদ্ধারের কাজ শুরু করেছে।

ভারী বৃষ্টির কারণে রায়গড়ের একাধিক এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ফলে স্বাভাবিক জনজীবনও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here