কলকাতা: বৃহস্পতিবার সকালে কলকাতার কালীঘাট মন্দিরে সপরিবারে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি।
জানা গিয়েছে, বুধবার রাতে কলকাতায় পৌঁছন আদানি।
পরদিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কালীঘাট মন্দিরে গিয়ে মা কালীর দর্শন ও পুজো দেন তিনি।
পুজো শেষে মন্দির থেকে বেরিয়ে আসার সময় গৌতম আদানিকে ঘিরে ধরেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
তাঁকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার চেষ্টা করা হলেও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি শিল্পপতি।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলেই দ্রুত গাড়িতে উঠে মন্দির চত্বর ছাড়েন তিনি।















































