কলকাতা: পায়ে সংক্রমণের কারণে কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান অভিনেতা রাজেশ শর্মা।
শুক্রবার তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন মন্ত্রী।
পাশাপাশি রাজেশ শর্মার সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভকামনাও জানান তিনি।
জানা গেছে, পায়ে সংক্রমণ ধরা পড়ায় কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন রাজেশ শর্মা।
চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।
অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগী ও শুভানুধ্যায়ীরাও।















































