নদিয়া: মুর্শিদাবাদ সফরে যাওয়ার পথে নদিয়ার কৃষ্ণনগরে স্বল্প সময়ের জন্য বিরতি নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার কৃষ্ণনগরের পালপাড়া সংলগ্ন জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি গেস্ট হাউসে প্রায় ১৫ মিনিট বিশ্রাম নেন তিনি।
সেখানে চা পান করার পর ফের সড়কপথে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী।
প্রথমে আকাশপথে যাওয়ার পরিকল্পনা থাকলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে শেষ পর্যন্ত সড়কপথেই সফরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই কারণেই যাত্রাপথে কৃষ্ণনগরে এই সংক্ষিপ্ত বিরতি নেন তিনি।
মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে গেস্ট হাউস চত্বরে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়কসহ রাজ্য ও জেলা বিজেপি নেতৃত্ব।
জাতীয় সড়কের ধারে মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখতে ভিড় করেন বহু কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।
গাড়ি থেকে নেমে তাঁদের উদ্দেশে হাত নাড়েন ও বেশ কয়েকজনের সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।
কিছুক্ষণ বিশ্রাম ও চা-পানের পর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তিনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে পুনরায় রওনা দেন।















































