জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর সফর, জল্পেশ মন্দিরে পুজো; প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে!

জলপাইগুড়ি: আগামী ২০ জুলাই, সোমবার জলপাইগুড়ি সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সফরসূচি অনুযায়ী ওই দিন তিনি ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পুজো দেবেন।

মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি।

শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন, তিন বিধায়ক, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সহ জল্পেশ মন্দির কমিটির প্রতিনিধিরা।

বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের ব্যবস্থাপনা- সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মন্দিরে পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে পুষ্পবৃষ্টিরও পরিকল্পনা করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় রেখে সমস্ত প্রস্তুতি দ্রুত এগিয়ে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here