২০ মাইলে কাদায় আটকে ট্রাক, এনএইচ-১০-এ যান চলাচলে বিঘ্ন!

২০ মাইলে কাদায় আটকে ট্রাক, এনএইচ-১০-এ যান চলাচলে বিঘ্ন

কালিম্পং: সিকিমগামী গুরুত্বপূর্ণ সড়ক এনএইচ-১০-এর বারদাংয়ের ২০ মাইল এলাকায় কাদায় আটকে পড়েছে একটি পণ্যবাহী ট্রাক।

জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে ট্রাকটি ভূমিধসপ্রবণ ওই অংশে আটকে থাকায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে ও দীর্ঘ যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে।

জানা গেছে, সাম্প্রতিক বৃষ্টিতে রাস্তার একাংশ কাদাময় হয়ে পড়ায় ট্রাকটি সেখানে আটকে যায়।

শুক্রবার সকাল থেকেই ভারী যন্ত্রের সাহায্যে ট্রাকটিকে উদ্ধারের কাজ শুরু হয়েছে।

প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here