দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন বোস!

দার্জিলিং: ব্যস্ত কর্মসূচির মাঝেও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করলেন বিধানসভার অধ্যক্ষ রথীন বোস।

শুক্রবার সকালে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী মহাকাল মন্দিরে পুজো ও আরতি দেন তিনি।

পুজো শেষে মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ সময় কাটিয়ে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করেন অধ্যক্ষ।

পরে নিজের এই আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যম ফেসবুকে ভাগ করে নেন তিনি।

ফেসবুক পোস্টে রথীন বোস লেখেন, দার্জিলিংয়ের পবিত্র মহাকাল মন্দিরে ভগবান শিবের চরণে পুজো ও প্রার্থনা নিবেদন করার সৌভাগ্য হয়েছে।

তিনি রাজ্যের সকল মানুষের সুস্বাস্থ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করেছেন।

পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, দেবাদিদেব মহাদেবের কৃপায় সকলের জীবনে শক্তি, সাহস, শান্তি ও শুভতার আলো ছড়িয়ে পড়ুক। পোস্টের শেষে তিনি লেখেন, “হর হর মহাদেব।”

দার্জিলিং সফরের সূচিতে প্রশাসনিক ও সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি এই মন্দির দর্শন ও আধ্যাত্মিক বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সকল মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here