সিকিম টানেল দুর্ঘটনায় নিহত ডুয়ার্সের ১১ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা, পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর!

জলপাইগুড়ি: সিকিমের নামচি জেলার এনএইচপিসি প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধসের ঘটনায় এ রাজ্যের ডুয়ার্স এলাকার ১১ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার জলপাইগুড়ি জেলা প্রশাসনিক ভবনে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।

তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।

এই কঠিন সময়ে রাজ্য সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে ও ভবিষ্যতেও সর্বতোভাবে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার দিনই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মন্ত্রী বিশাল লামা ও দার্জিলিংয়ের জেলাশাসক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের সার্বিক তদারকি করেন।

রাজ্য সরকার শুরু থেকেই উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের উপর নজর রেখেছিল সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, সিকিমের এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের পরিবার যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, তা কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়।

তবে তাঁদের দুঃসময়ে পাশে থেকে সর্বোচ্চ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here