‘স্কুলে না গিয়ে পার্টি করলে কড়া ব্যবস্থা’ – উত্তরকন্যা থেকে কড়া বার্তা স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের!

শিলিগুড়ি: স্কুলে অনুপস্থিত থেকে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।

শুক্রবার শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “স্কুলে না গিয়ে পার্টি করলে তা বরদাস্ত করা হবে না। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

একইসঙ্গে শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, এখন থেকে প্রতি শুক্রবার উত্তরকন্যায় বসবেন তিনি।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিক্ষা সংক্রান্ত সমস্যা, অভিযোগ ও প্রশাসনিক বিষয় নিয়ে শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ সরাসরি তাঁর সঙ্গে দেখা করতে পারবেন।

শিক্ষামন্ত্রীর এই উদ্যোগে উত্তরবঙ্গের শিক্ষা সংক্রান্ত কাজের নিষ্পত্তি আরও দ্রুত হবে বলেই আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here