চুরির ১৫ দিনের মধ্যেই উদ্ধার মোটরবাইক, বাইক সহ গ্রেফতার দুষ্কৃতী!

শিলিগুড়ি: মোটরবাইক চুরির ঘটনার মাত্র ১৫ দিনের মধ্যেই চোরাই মোটরবাইক উদ্ধার করে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং।

ধৃতের নাম বিট্টু দেবনাথ। তার বাড়ি ভক্তিনগর থানার আশিঘড় পুলিশ ফাঁড়ির অন্তর্গত হাতিয়াডাঙ্গা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অম্বিকানগরের এক বাসিন্দার মোটরবাইকটি প্রায় ১৫ দিন আগে ডাবগ্রাম এলাকা থেকে চুরি যায়।

ঘটনার পর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে এন্টি ক্রাইম উইং-এর পুলিশ।

তদন্ত চলাকালীন বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অভিযুক্তের সন্ধান পায় পুলিশ।

এরপর অভিযান চালিয়ে বিট্টু দেবনাথকে গ্রেফতার করা হয় ও তার কাছ থেকে চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে।

এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করায় শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং-এর ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here