মহালয়ার আগেই শহরের ভাঙা রাস্তা সংস্কারের উদ্যোগবিভিন্ন এলাকা পরিদর্শনে আর বিমলা!

শিলিগুড়ি: মহালয়ার আগেই শহরের ভাঙাচোরা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরনিগম।

সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পুরনিগমের প্রশাসক আর বিমলা।

পরিদর্শনের সময় রাস্তার বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

কোথাও রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও এখনও সম্পূর্ণ হয়নি, আবার কোথাও কাজ বাকি রয়েছে বলে জানান পুরনিগমের প্রশাসক।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর বিমলা জানান, মহালয়ার আগেই শহরের গুরুত্বপূর্ণ ভাঙা রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যে সমস্ত রাস্তার কাজ এখনও সম্পূর্ণ হয়নি, সেগুলিও দ্রুত ঠিক করে দেওয়া হবে।

পাশাপাশি, মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক কেবল বসানোর জন্য আগে যেসব রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয়েছিল, সেগুলিও দ্রুত মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মহালয়ার আগে শহরের রাস্তার পরিস্থিতি যতটা সম্ভব স্বাভাবিক করার লক্ষ্যেই পুরনিগম কাজ করছে বলে জানান চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here