ব্লাস্ট ফার্নেসে মর্মান্তিক দুর্ঘটনা, ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকের মৃত্যু!

দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত এক ঠিকা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার রাতে কারখানার ব্লাস্ট ফার্নেস এলাকায় কাজ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতরভাবে দগ্ধ হন ওই শ্রমিক।

চিকিৎসাধীন অবস্থায় পরে তাঁর মৃত্যু হয়।

মৃত শ্রমিকের নাম শেখ শহিদুল। সে দুর্গাপুরের আরতি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

প্রাথমিক অনুমান, শুক্রবার রাতে ব্লাস্ট ফার্নেসে কর্মরত অবস্থায় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে গুরুতরভাবে ঝলসে যান।

সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

এই ঘটনায় দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ কী, নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ।

তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here