সাংসদ তহবিলের অর্থে উন্নয়ন, ৩৫ লক্ষ টাকার সোলার লাইট প্রকল্প উদ্বোধন করে বিস্ফোরক অর্জুন সিং!

সাংসদ তহবিলের অর্থে উন্নয়ন, ৩৫ লক্ষ টাকার সোলার লাইট প্রকল্প উদ্বোধন করে বিস্ফোরক অর্জুন সিং

ব্যারাকপুর: দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে ২০১৯ সালের সাংসদ তহবিলের অর্থে শুরু হল উন্নয়নমূলক কাজ।

উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে সোলার লাইট প্রকল্পের উদ্বোধন করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বর্তমান রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

জগদ্দলের মেঘনা ঘাট, টিটাগড়ের কবরস্থান, হালিশহর ফেরিঘাট ও দত্তপুকুর এলাকায় বসানো হয় এই সৌরচালিত আলোকসজ্জা।

উদ্বোধনের পর অর্জুন সিং দাবি করেন, সাংসদ থাকাকালীন বরাদ্দ হওয়া এই অর্থ তৎকালীন তৃণমূল সরকারের আমলে ব্যবহার করতে দেওয়া হয়নি।

তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সাংসদ তহবিলের উন্নয়নমূলক কাজ আটকে রাখা হয়েছিল ও অর্থ দীর্ঘদিন জেলা প্রশাসনের কাছেই পড়ে ছিল।

তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের পর সেই বরাদ্দ অর্থ কাজে লাগিয়ে এলাকার উন্নয়নের কাজ বাস্তবায়িত হচ্ছে। “ডাবল ইঞ্জিন সরকার” আসার ফলেই দীর্ঘদিনের আটকে থাকা প্রকল্পগুলি বাস্তব রূপ পাচ্ছে বলেও দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here