টানা বৃষ্টিতে জলের তলায় ফসল, ব্যাপক ক্ষতির মুখে মহকুমার কৃষকরা!




বাদুড়িয়া: পরপর দু’দিনের টানা বৃষ্টিতে বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকায় চাষের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে।

বাদুড়িয়া, মিনাখা, হাড়োয়া ও হিঙ্গলগঞ্জ-সহ একাধিক এলাকায় ধান, পাট ও বিভিন্ন সবজির খেত জলমগ্ন হয়ে পড়েছে।

এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা।

স্থানীয় কৃষকদের দাবি, অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন।

কিন্তু অকাল ও টানা বৃষ্টির জেরে মাঠের পর মাঠ ফসল জলের তলায় চলে যাওয়ায় সেই বিনিয়োগ এখন অনিশ্চয়তার মুখে। ফলন নষ্ট হলে ঋণ শোধ করাও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের বক্তব্য, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে উপযুক্ত ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হোক।

তাঁদের দাবি, সময়মতো সরকারি সাহায্য না মিললে আগামী মরসুমে নতুন করে চাষ শুরু করাও কঠিন হয়ে পড়বে।

টানা বৃষ্টির জেরে মাঠজুড়ে ধ্বংসের এই ছবি কৃষকদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here