স্কুলছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ৭৫৯ কোটিরও বেশি টাকা! ব্যালেন্স দেখে চক্ষু চড়কগাছ পরিবারের!

কোচবিহার: কোচবিহারের হলদিবাড়িতে এক স্কুলছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎই ৭৫৯ কোটিরও বেশি টাকা দেখানোকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্কলারশিপের টাকা তুলতে গিয়েই সামনে আসে এই বিস্ময়কর ঘটনা।

জানা গেছে, দক্ষিণবড় হলদিবাড়ির খালপাড়া এলাকার বাসিন্দা সুপর্না রায় হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

শনিবার ব্যাংক বন্ধ থাকায় স্কুলের কেডস জুতো কেনার জন্য স্কলারশিপের ৯০০ টাকা তুলতে একটি অনলাইন পরিষেবা কেন্দ্রে যায় সে।

সেখানে ব্যালেন্স চেক করতে গিয়েই দেখা যায়, তার ব্যাংক অ্যাকাউন্টে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা জমা রয়েছে।

এত বিপুল অঙ্কের টাকা দেখে প্রথমে হতবাক হয়ে যান দোকানদার ও পরিবারের সদস্যরা।

বাড়িতে ফিরে বিষয়টি জানাতেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন।

কীভাবে এই বিপুল পরিমাণ অর্থ অ্যাকাউন্টে দেখানো হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভারের সমস্যার কারণে ব্যালেন্সে ভুল তথ্য প্রদর্শিত হয়ে থাকতে পারে।

যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ জানতে পরিবার ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের প্রস্তুতি নিচ্ছে।

ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here