বাংলাদেশে পাচারের আগেই গরু বোঝাই গাড়ি আটক, গ্রেপ্তার ২!

নদিয়া: বাংলাদেশে পাচারের আগেই গরু বোঝাই একটি টেম্পু গাড়ি আটক করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল নদিয়ার ভীমপুর থানার পুলিশ।

রবিবার ভোরে ভীমপুর থানার এলাকায় এই ঘটনা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ভীমপুর থানার পুলিশ ট্যাংরা থেকে বাগবেড়িয়ার দিকে যাওয়া একটি টেম্পু গাড়ির উপর নজরদারি চালায়।

আগে থেকেই ওৎ পেতে থাকা পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ির ভেতর একাধিক গরু উদ্ধার হয়।

পুলিশের দাবি, চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায়, গরুগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

এরপরই গরু বোঝাই গাড়িটি আটক করা হয় ও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

ধৃতদের নাম আনন্দ সাঁতরা, বাড়ি ভীমপুর থানার ট্যাংরা গ্রামে ও চিরঞ্জিত হালদার, বাড়ি ভীমপুর থানার বাগবেড়িয়া গ্রামে।

পুলিশ জানিয়েছে, এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত ও কার মাধ্যমে গরুগুলি সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি, এর পেছনে কোনও বড় আন্তঃরাজ্য বা আন্তঃসীমান্ত পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, সেই দিকেও তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here