রাজু বিস্তার জনসভা ঘিরে জোর প্রস্তুতি, ১৫ জুলাই বিজেপির সভা
চোপড়া: আগামী ১৫ জুলাই উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের কাঁচাকালী ঘিডোব মাঠে জনসভা করবেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্তা।
সভাকে ঘিরে সোমবার থেকে শুরু হয়েছে প্যান্ডেল নির্মাণ-সহ বিভিন্ন প্রস্তুতির কাজ।
এদিন সভাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও মণ্ডল নেতৃত্ব। মঞ্চ, মাঠ ও কর্মী-সমর্থকদের বসার ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
বিজেপি নেতা শংকর অধিকারী জানান, সাংসদ রাজু বিস্তা চোপড়ার উন্নয়ন সংক্রান্ত একাধিক পরিকল্পনা ও এলাকার মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরবেন।
বিজেপির পক্ষ থেকে সকল কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে সভায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।















































