মিষ্টিতেই ফুটে উঠল মেসির মুখ! ব্যবসায়ীর অভিনব সৃষ্টি ঘিরে চর্চা!

মিষ্টিতেই ফুটে উঠল মেসির মুখ! ব্যবসায়ীর অভিনব সৃষ্টি ঘিরে চর্চা

দুর্গাপুর: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন গোটা বিশ্ব মেতে উঠেছে, তখন সেই আবহকে আরও মধুর করে তুললেন দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।

খোয়া, নানা ধরনের মিষ্টির উপকরণ ও ফুড কালার দিয়ে তিনি তৈরি করেছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির অবিকল প্রতিকৃতি।

অভিনব এই সৃষ্টি দেখতে ভিড় জমাচ্ছেন ফুটবলপ্রেমী থেকে সাধারণ মানুষ সকলেই।

দুর্গাপুরের মামড়া বাজারের বাসিন্দা ও পরিচিত মিষ্টি ব্যবসায়ী দেবাশীষ ঘোষ ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির অন্ধ ভক্ত।

তাই বিশ্বকাপের আবহে নিজের ভালোবাসার মানুষকে শ্রদ্ধা জানাতে বেছে নিয়েছেন তাঁরই পেশাকে।

প্রায় দেড় কেজি খোয়া, বিভিন্ন মিষ্টির উপকরণ এবং রঙের নিখুঁত ব্যবহারে তিনি গড়ে তুলেছেন মেসির জীবন্ত প্রতিকৃতি।

মেসির মুখের অভিব্যক্তি, দাড়ি, চুল, এমনকি আর্জেন্টিনার জার্সির নীল-সাদা রঙও অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

প্রথম দেখায় এটি যে মিষ্টি দিয়ে তৈরি, তা বুঝে ওঠাই কঠিন।

শিল্পকর্মটি ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ছবি ও ভিডিও তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।

ফুটবলের প্রতি ভালোবাসা আর মিষ্টি তৈরির শিল্প এই দুইয়ের অনন্য মেলবন্ধনেই দেবাশীষ ঘোষের এই সৃষ্টি এখন দুর্গাপুরে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here